রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

আ.লীগের ব্যবসায়ীদের উৎখাতসহ ৫ দফা দাবি

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১১.১১ পিএম
  • ২৯৫ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :৷

আওয়ামী সিন্ডিকেটকে দ্রুত সরানোসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র জনতা।  শুক্রবার (৪ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক মানবন্ধন থেকে এ দাবি জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রনি বলেন, ‘আমরা যখন ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন ঘটিয়েছি তখন কিন্তু আমরা কোনো আইনের তোয়াক্কা করিনি। আজকে যারা ৫-১০ কোটি টাকার বিনিময়ে ডিসিদের নিয়োগ দিয়েছে, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের দুই মাস পেরিয়েছে কিন্তু এখন পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনের সিন্ডিকেট সক্রিয় রয়েছে।

এসময় বক্তারা বলেন, শতশত মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে। তবে এখনও সক্রিয় শেখ হাসিনার দোসররা। সচিবালয় থেকে শুরু করে সব প্রশাসনে আওয়ামলী লীগের দোসররা এখনো সক্রিয় রয়েছে। ধরা ছোঁয়ার বাইরে রয়েছে আওয়ামী ব্যবসায়ীরা।

তারা বলেন, ছাত্র আন্দোলনের সময় যারা আওয়ামী লীগকে সমর্থন করেছে, ছাত্র হত্যাকে সমর্থন করেছে, তাদেরকে সব জায়গা থেকে প্রতিহত করতে হবে। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। বিভিন্ন বিশ্ববিদয়ালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হত্যা সমর্থনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান বক্তারা।

অন্তর্বর্তী সরকার জনগণের চিন্তা মাথায় রেখে কাজ করছে এমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না। সরকার যদি কাজ করতে ব্যর্থ হয়, তাদেরকে পদত্যাগ করতেও আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews