মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১.২৯ এএম
  • ২৩৪ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

রাজধানীর কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকার ‘ঘরোয়া খাবার হোটেলে’ এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় নবাবগঞ্জগামী ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়।

একপর্যায়ে ওই দোকানের আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় রিফাত জানান, মায়ের বিরিয়ানির পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারীরা মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কাজল বলেন, আগুনে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুন পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান গণমাধ্যমকে জানান, সড়কের পাশে থাকা হোটেলের সিলিন্ডারের সাথে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লাগলে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তিন জন নিহতের সংবাদ পাওয়া গেছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2025
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews