শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

টাইগারদের হেসেখেলে হারাল ভারত

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১০.৫৩ পিএম
  • ২৭৯ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হেসে খেলে হারাল ভারত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের তাদেরই মাটিতে চ্যালেঞ্জ জানানোর জন্য ১২৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা বাংলাদেশ এই রানে আটকে গিয়ে ম্যাচের প্রথম ভাগেই অনেকটা পিছিয়ে পড়েছিল।

ভারতের তারুণ্যনির্ভর দলের সামনে এই রান যে কতটা কম, সেটা বোঝা গেছে ম্যাচের দ্বিতীয় ভাগেই। প্রথম চার ওভারেই ৪৪ আর দশম ওভারেই এক শ রান ছুঁয়ে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে ১১.৫ ওভারেই। অর্থাৎ ভারতের জয় ৪৯ বল আর ৭ উইকেট হাতে রেখেই।

রান তাড়ায় স্যামসন ১৯ বলে ২৯, অভিষেক শার্মা ৭ বলে ১৬, অধিনায়ক সূর্যকুমার ১৪ বলে ২৯ করেন। সবচেয়ে বিধ্বংসী ছিলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ১৬ বলে ৩৯ রান করে ভারতের বড় জয় নিশ্চিত করেন এই অলরাউন্ডার।

যে তিনটি উইকেটের পতন ঘটেছে, তার একটি রানআউটে, অন্য দুটি মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের। তবে ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে এই উইকেটগুলো কোনো বাঁধই দিতে পারেনি।

গোয়ালিয়রে জিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি জয়ের সংখ্যা ১৪-তে নিয়ে গেল ভারত। সিরিজের পরের ম্যাচ ৯ অক্টোবর দিল্লিতে। বাংলাদেশ এখন পর্যন্ত একবারই ভারতকে হারাতে পেরেছে, সেটা ওই দিল্লিতেই, ২০১৯ সালে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews