শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

কুড়িগ্রামে নিত্যপণ্যের বাজারে অস্থির

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৮.০৯ এএম
  • ২৬৮ বার সংবাদটি পড়া হয়েছে
বাজার,ফাইল ছবি

সময়সংবাদ ডেস্ক :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সবজিসহ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অস্থির নিত্য পণ্যের বাজারে দিশেহারা হয়ে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর ও নিম্ন আয়ের মানুষ। দেশের তিনটি অঞ্চলে হঠাৎ বন্যা আর টানা বর্ষণের ফলে শাক সবজির আবাদের ব্যাপক ক্ষতি হয়। এতে চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

উপজেলার হাটবাজারগুলো ঘুরে দেখা যায়, কোথাও ৮০ টাকার নিচে মিলছে না কোন সবজি । এখন শহর আর গ্রামের হাট-বাজারে সব ধরনের সবজির দাম প্রায় একই। এতে বাজার খরচের সঙ্গে আয়ের সঙ্গতি করতে পারছেন না পেশাজীবীরা।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায় গোল বেগুন ১০০ টাকা, করলা ৯০ টাকা, আলু ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, কচু ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ৯০ টাকা, ঢেড়স ৮০ টাকা, শসা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু পেঁপের দাম রয়েছে ৪০ টাকার নিচে। কাঁচা মরিচ ৪৫০ ও ধনে পাতা ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে ডিম। পেঁয়াজের ঝাঁঝ বেড়ে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আদা, রসুন ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

স্টান কাচা বাজারের সবজি বিক্রেতা আশরাফুল বলেন, ‘সপ্তাহ খানেক আগে সবজির দাম কিছুটা কম ছিল। বর্তমানে আরোত থেকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হয়। সিন্ডিকেটের খপ্পড়ে থেকে সবজি বাজার বাঁচার ব্যবস্থা করতে হবে।’

ভূরুঙ্গামারী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আনোয়ার ও সফিয়ার বলেন, ‘বর্তমানে সব ধরনের সবজির দাম ৮০ টাকার উপরে। তবে আগামী এক মাসের মধ্যে সবজির দাম কিছুটা কমতে পারে।’

আব্দুল আজিজ নামের এক ক্রেতা জানান, ‘বাজারে সব ধরনের সবজির দাম দ্বিগুণ হয়েছে। দাম দ্বিগুণ হলেও আয় রোজগার বাড়েনি। এতে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি।’

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে অচিরেই ভূরুঙ্গামারীতে অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews