শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৪৭

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১১.২৪ এএম
  • ৪৫৭ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে দেশটির রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে শিশুসহ ১৪৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বলেছেন, ট্যাংকার বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাংকার উল্টে যায়। এ সময় অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। সেই সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। পরে সেটিতে আগুন ধরে যায়।

বুধবার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র নুরা আব্দুল্লাহি জানিয়েছেন, ১৪০ জনকে দাফন করা হয়েছে। নতুন করে আরও ৭ জন নিহত হয়েছেন।

নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেটিমা বুধবার এক বিবৃতিতে বলেছেন, কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তার বন্দোবস্ত করছে।

উল্লেখ্য, গত মাসে নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হন। নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা ঘটে থাকে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews