বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

সরকারের অবস্থান জানালেন পরিবেশ উপদেষ্টা

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৩.৩৫ পিএম
  • ২৬৬ বার সংবাদটি পড়া হয়েছে
পরিবেশ উপদেষ্টা, সৈয়দা রিজওয়ানা হাসান ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২৭ অক্টোবর) সচিবালয়ে পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে বিএনপি। কেউ কেউ মনে করছে এতে কোনো সংকট সৃষ্টি হবে না। তবে রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সরকারের অবস্থান হচ্ছে, এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করা হবে।

তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হবে রাষ্ট্রপতি থাকবেন নাকি থাকবেন না। ঐক্যমতের ভিত্তিতে এ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে, তখন প্রক্রিয়াও গঠন করা হবে।

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তাড়াহুড়ার সুযোগ নেই। আবার দেরিও করা হবে না বলেও যোগ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান আরও জানান, আগের সরকারপ্রধান পদত্যাগ করেই দেশ ত্যাগ করেছেন। তিনি কোনো রাষ্ট্রীয় সফরে ভারতে নেই- এটি পরিষ্কার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews