বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

সায়েন্সল্যাবে ফের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১২.৪০ পিএম
  • ২৬৫ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কমিশন গঠনের দাবিতে ফের সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার পর থেকে তাঁরা সড়কটিকে অবস্থান নিতে শুরু করেন। শিক্ষার্থীদের অবস্থানের ফলে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, উপস্থিত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নাগরিকেরা। অবরোধের কারণে, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়েছে।

এরআগে, গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মিরপুর রোডের অন্যতম গুরুত্বপূর্ণ সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। দাবি জানান- স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার।

এসব কলেজের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক সমস্যা নিরসনে, এরইমধ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সেই কমিটি বাতিল করে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কমিশন চান শিক্ষার্থীরা। বলছেন, কমিশনে শিক্ষার্থী প্রতিনিধিও রাখতে হবে।

এদিকে, মানুষকে বিপাকে ফেলে যেখানে-সেখানে আন্দোলন করা থেকে, সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে ঢাকার ঐতিহ্যবাহী ৭টি কলেজকে, অধীনে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার শাসনামলেই এই অধিভুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তবে তৎকালীন সরকার, এর কোনো সমাধান দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews