বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি’

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২.৪৮ পিএম
  • ২৭০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি এরই মধ্যে গুরুত্ব হারিয়েছে। ডাক পাচ্ছে না সরকারের সংলাপেও। কাছে টানছে না কোনো রাজনৈতিক দল। সব মিলে অস্তিত্ব সংকটে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভবিষ্যৎ কী, এমন প্রশ্নে জাতীয় পার্টি বলছে, জনগণই তা ঠিক করবে।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সেনাসদর ও বঙ্গভবনে ডাক পেয়েছিল জাপা। কিন্তু স্বৈরশাসনের সহায়ক ভূমিকার জন্য কোণঠাসা দলটি। সবশেষ সরকারের রাজনৈতিক সংলাপেও আমন্ত্রণ পায়নি। এ অবস্থায় রাজনীতির মাঠে গুরুত্ব পাচ্ছে না জাতীয় পার্টি।

আওয়ামী লীগের সঙ্গে জোট বা সমঝোতা করে ক্ষমতার স্বাদ নিয়েছে জাতীয় পার্টি। ২০০৯ থেকেই সুবিধাভোগী হিসেবে অভিযুক্ত দলটি। ভোটারবিহীন নির্বাচনে অংশ নেওয়া ও প্রধান বিরোধীদলে হয়েও মন্ত্রিপরিষদে থাকা দলটির নীতি-আদর্শ পড়ে প্রশ্নের মুখে।

দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, কে ডাকল আর ডাকল না এর সাথে তো রাজনীতির সম্পর্ক নেই, সংগঠনের সম্পর্ক নেই। ওনারা ডাকবেন প্রয়োজনে, আমাদের ডাকতে হবে এমনও কোনো কথা নেই। জাতীয় পার্টির অস্তিত্বের প্রশ্ন জনগণের কাছে।

১৪ অক্টোবর ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেও মাঠে ছিলো না জাতীয় পার্টি। ২৮ অক্টোবর রাতে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অজ্ঞাত কিছু ব্যক্তি ভাঙচুর করলেও নিশ্চুপ দলটি।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি পালন করতে সরকারের তরফ থেকে কোনো বাঁধা আমরা এখনও দেখিনি। ব্যক্তিগত বা দলীয়ভাবে যদি কোনো বাঁধা আসে, তাহলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে। দেশে আইন আছে, আমরা আইনের আশ্রয় নেব।’

শেখ মুজিব-হাসিনার নাম বাদ দিয়ে ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টি অস্তিত্ব সংকটে পড়েছে। তাদের কঠিন সময় পার করতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম বলেন, ‘শুধু ক্ষমতার কারণে এগিয়ে গেছে জাতীয় পার্টি। এখন সেই সময় নেই। যদি তাঁরা এখন জনগণের সাথে থাকে তাহলে জনগণকে তুষ্ট করে এগিয়ে যেতে পারে।’

নীতি-আদর্শে না থেকে সুবিধাবাদী নতজানু রাজনৈতিক অবস্থানের কারণেই জাতীয় পার্টি সংকটে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews