শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে আ.লীগের আমলে : প্রেস সচিব

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৩.৫৭ পিএম
  • ২০৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ প্রতিবেদক:
আওয়ামী লীগের আমলে ইতিহাসের মধ্যে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দলটির সমালোচনা করে তিনি বলেছেন, “চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া হয়। টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে।”

শনিবার (১১ জানুয়ারি) জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জুলাই-আগস্টের আন্দোলন নিয়ে আলোকপাত করেন শফিকুল আলম। তিনি বলেন, “কারা কী ভূমিকা রেখেছেন, তা আমরা আরও ভালোভাবে বিশ্লেষণ করব। তাই সবাইকে তাদের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ লিখে রাখার আহ্বান করছি। লেখালেখি আমাদের জাতিগত দুর্বলতা। অথচ আন্দোলনের ঘটনাগুলো ডায়েরিতে সংরক্ষণ করা উচিত।”

গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রেস সচিব বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়; এটি একটি দায়িত্ব। যা সাংবাদিক না হয়েও সবার মধ্যে আগ্রহ থাকা প্রয়োজন।”

শফিকুল আলম আরও বলেন, “অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেওয়া হচ্ছিল যে, এই আন্দোলনকারীদের দমন করা উচিত। যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো, আর তখন ন্যারেটিভ হতো যে কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।”

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews