রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ঢাকায় চালু হচ্ছে গোলাপি রঙের বাস, থাকছে যেসব সুবিধা

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৩৮ এএম
  • ১৭৩ বার সংবাদটি পড়া হয়েছে
গোলাপি রঙের বাস

সময় সংবাদ প্রতিবেদক:
সড়কে শৃঙ্খলা আনতে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনা করা হবে। আর সবগুলো বাসের রঙ হবে গোলাপি হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম এ তথ্য জানিয়েছেন।

সাইফুল আলম বলেন, ৬ ফেব্রুয়ারি থেকে আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে। এই রুটে প্রায় ২ হাজার ৬১০টি বাস চলবে। যাত্রী কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।

তিনি বলেন, বিগত ১৬ বছর সব নিয়ম ভঙ্গ করে ঢাকাতে বাস-মিনিবাস চালকদের দিয়ে কন্টাক্টে গাড়ি চালানো হতো। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা হয়, যত্রতত্র যাত্রী ওঠা-নামা করে। নির্দিষ্ট স্টপিজ ছাড়া যাত্রী ওঠা-নামার কারণে সড়কে বহুলাংশে যানজট, বিশৃঙ্খলা সৃষ্টি ও দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।

সাইফুল আলম আরও বলেন, “গত বছর ডিসেম্বর ১৯ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় যে, গাড়ির মালিকরা গাড়ি চালকদের সঙ্গে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক এবং মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে হবে। টিকিট কাউন্টারভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি প্রাথমিকভাবে আব্দুল্লাহপুর হয়ে যে সকল গাড়ি ঢাকা মহানগরীতে চলাচল করে এমন ২১টি পরিবহন কোম্পানির গাড়ি কাউন্টার পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “এখন থেকে গাড়ি কাউন্টার সিস্টেমে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপিজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না। এ বিষয়ে যাত্রী সাধারণকে অনুরোধ করা হলো।”

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews