রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ডিইউজে’র সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর দিল মেডিকেল বোর্ড বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা? নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর ‎এবার ৫০ থানার ওসিকে একযোগে বদলি ১৪ দিনে ভূমিকম্পে কতবার কাঁপলো বাংলাদেশ, বড় ভূমিকম্পের শঙ্কা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে গণপূর্তের প্রকৌশলী ইলিয়াস-আজমলসহ ১৬ জন প্রকৌশলী এখনও বহাল তবিয়তে জাল সনদধারী ১১৭২ শিক্ষক শনাক্ত খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বামনায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি পালন রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাং এর ১০ সদস্য গ্রেফতার ৮ কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধানরা

অযথা কালক্ষেপণ করে ক্ষমতায় থাকার ইচ্ছা নেই : আইন উপদেষ্টা

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৪৯ পিএম
  • ১৫৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ প্রতিবেদক:
অযথা কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, “ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছে, যা আগামী নির্বাচনের আগে করা যেতে পারে।”

আসিফ নজরুল বলেন, “আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা সময়ক্ষেপণ করার, সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য, রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল (মৌলিক) শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনোরকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নাই।”

আশু করণীয়, মধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি—এই তিন ধরনের সুপারিশ করেছে সংস্কার কমিশনগুলো। আশু করণীয় সুপারিশগুলোর মধ্যে অন্তত ৫০ শতাংশ এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, “কিছু আশু করণীয় সুপারিশ আছে, যেগুলো রাজনৈতিক দলের ঐকমত্য ছাড়াই বাস্তবায়ন সম্ভব। যেসব সুপারিশ রাজনৈতিক দলের ঐকমত্যের প্রয়োজন, সেগুলো দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিছু সুপারিশ নির্বাচনের পর পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews