শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

বরগুনার বামনায় সাংবাদিক বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৪৩ পিএম
  • ৭০৯ বার সংবাদটি পড়া হয়েছে
পরীক্ষার্থী মনিষা রানী বিশ্বাস।

মাহমুদুল হাসান আশিকঃ

সড়ক দুর্ঘটনায় মার্মান্তিকভাবে নিহত সাংবাদিক বাবার মরদেহ বাড়ীর আঙিনায় রেখে শোকার্ত কলেজছাত্রী মেয়ে ডিগ্রি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

আজ বৃহস্পতিবার বরগুনার বামনায় বামনা সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিতব্য স্নাতক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে পরীক্ষায় অংশ নেয় পিতৃহারা মনিষা রানী বিশ্বাস।

পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার স্বজনদের সাথে পরিবারিক সমাধিতে নিহত বাবা সাংবাদিক নির্ঝর
কান্তি বিশ্বাস ননী(৫৩)কে সমাহিত করে।
নিহত নির্ঝর কান্তি বিশ্বাস ননী দৈনিক খোলাকাগজ পত্রিকার বামনা উপজেলা
প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি বামনা সদরে বন্ধুজন মোবাইল
সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

গত মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে বাড়ি থেকে মটরসাইকেল যোগে নিজ ব্যবসা
প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় শহরের কলেজ রোডস্থ ভেন্ডার বাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পুলিশের পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এসময় তার
মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মাথা ও পায়ে মারাত্মকভাবে জখম হয়ে সাংবাদিক নির্ঝর কান্তি বিশ্বাস ননী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে
ঢাকায় ন্যাশনাল ইনিস্টিটিউট ও নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাত সোয়া আটটার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় পরিবারে এখন শোকের মাতম চলছে।
এমন অবস্থায় নিহত সাংবাদিকের বড় মেয়ে বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি
কলেজের স্নাতক পরীক্ষার্থী মনিষা রানী বিশ্বাস বাবার মরদেহ বাড়ীর উঠানে রেখে পরীক্ষায় অংশ নেয়।
এ ব্যাপারে বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন,
ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহত সাংবাদিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার
দুইটি কন্যা সন্তান রয়েছে। বাবাকে হারিয়ে এখন অসহায় অবস্থায় পরেছে।

নিহত সাংবাদিকের স্ত্রী সুবর্না বিশ্বাস স্বামীকে হারিয়ে এখন পাগল প্রায়। স্বামীর মরদেহের পাশে বারবার মুর্ছা যাচ্ছেন তিনি। এসময় তিনি বলেন, স্বামীকে হারিয়ে এখন চরম
অসহায় অবস্থার মধ্যে পরেছি। দুই মেয়ের লেখাপড়া কিভাবে চলবে তা জানিনা।

এ ব্যপারে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর
রহমান বলেন, মনিষা বিশ্বাস আমার কলেজ থেকে এবছর স্নাতক পরীক্ষায় অংশ নিচ্ছে। বাবার অকাল মৃত্যুতে তার পরীক্ষায় অংশ গ্রহন থেমে নেই। এমন মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews