রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ডিবির অভিযানে শটগান ও ২৭ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ১

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১০.১০ পিএম
  • ৫৪১ বার সংবাদটি পড়া হয়েছে
২৭ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শটগান ও কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতের নাম-আনিসুর রহমান খান (৪৫)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১২ বোরের একটি শটগান, ২৭ রাউন্ড কার্তুজ ও শটগানের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের কপি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ মে ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় হাতিরঝিল থানার মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আনিসুর রহমান তার নামে ইস্যুকৃত লাইসেন্স এর অনুকূলে শটগান ও কার্তুজ ইচ্ছাকৃতভাবে নবায়ন না করে গত ০৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে সরকার কর্তৃক ঘোষিত অস্ত্র জমা দেওয়ার আদেশ অমান্য করে অবৈধভাবে এবং অসৎ উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখে। উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি আভিযানিক দল আজ দুপুরে হাতিরঝিল থানাধীন গ্রীণওয়ে, মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ডিবি লালবাগ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী জব্দকৃত আগ্নেয়াস্ত্রটি ধৃত আসামির লাইসেন্সকৃত হলেও তিনি যথাসময়ে নবায়ন করেনি। তিনি যথাসময়ে লাইসেন্স নবায়ন না করায় ও সরকার নির্ধারিত সময়ে অস্ত্রটি জমা না দেওয়ায় উক্ত অস্ত্রটি বর্তমানে অবৈধ।

গ্রেফতারকৃত আনিসুর রহমানের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews