বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫, ২.৩৭ এএম
  • ২৩২ বার সংবাদটি পড়া হয়েছে
পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ, ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : ব্যাটিং-বোলিং ব্যর্থতায় এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৩৭ রানে হেরেছিল টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ হারের স্বাদ পেল লিটন দাসের দল।

বাংলাদেশ বন্দি রইল ব্যর্থতার পুরোনো বৃত্তেই। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে স্বাগতিকদের কাছে পাত্তাই পাননি লিটন-রিশাদরা।

আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান। জবাবে ১৯ ওভারে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

বড় রান তাড়ায় শুরুটা ভালো করেন তানজিদ তামিম। ১৯ বলে ৩৩ রান করে দলকে আত্মবিশ্বাসের খোরাক এনে দেন। বাকিরা তা গ্রহণ করতে পারেনি। পারভেজ হোসেন ইমন ৮ ও অধিনায়ক লিটন দাস বিদায় নেন ৬ রানে। মেহেদী হাসান মিরাজের ১৭ বলে ২৩ রান পারেনি পাকিস্তানের বোলিংকে চ্যালেঞ্জ জানাতে।

আসা-যাওয়ার মাঝে থাকে পুরো টপঅর্ডার। মিডল অর্ডারও থিতু হতে পারেনি ক্রিজে। জাকের আলী অনিক প্রথম বলেই ধরেন সাজঘরের পথ। খুলতে পারেননি রানের খাতা। শেষ দিকে তানজিম সাকিব নিজের মতো চেষ্টা করেছেন। দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে এই বোলারের ব্যাট থেকেই। তার ৩১ বলে ৫০ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে।

পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ শিকার করেন ৩ উইকেট।

এর আগে, টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ওপেনার সাহিবজাদা ফারহান। ৪১ বলে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন এই ব্যাটার। অপর ওপেনার সাঈম আইয়ুব অবশ্য ফিরে যান দ্রুত। মাত্র ৪ রান করে রানআউট হন।

পাকিস্তানের রানের চাকা সচল রাখেন দুই টপঅর্ডার মোহাম্মদ হারিস ও হাসান নাওয়াজ। ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন হারিস। তিনি ফিফটি না পেলেও নাওয়াজ ঠিকই তুলে নেন অর্ধশতক। ২৬ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানের সংগ্রহ পার করেন ২০০-র ঘর। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নওয়াজ।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট। রিশাদ হোসেনের শিকার একটি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews