সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ’ সামনে আরও কঠিন সময় আসছে: তারেক রহমান নিঃশর্ত ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই ডাক্তার জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ডিইউজে’র সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর দিল মেডিকেল বোর্ড বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা? নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর ‎এবার ৫০ থানার ওসিকে একযোগে বদলি ১৪ দিনে ভূমিকম্পে কতবার কাঁপলো বাংলাদেশ, বড় ভূমিকম্পের শঙ্কা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে গণপূর্তের প্রকৌশলী ইলিয়াস-আজমলসহ ১৬ জন প্রকৌশলী এখনও বহাল তবিয়তে জাল সনদধারী ১১৭২ শিক্ষক শনাক্ত

বাংলাদেশকে অনুদান দিচ্ছে সুইডেন

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৪.৫১ পিএম
  • ২৪৫ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ :পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার তদারকি বৃদ্ধি এবং বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে অনুদান দিয়েছে সুইডেন। বাংলাদেশ সরকার এবং সুইডেন সরকারের মধ্যে ‘স্ট্রেনদেনিং ক্যাপাসিটি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইম্প্রুভড ক্লাইমেট রেজিলেন্স’ শীর্ষক প্রকল্পের অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।

বৃহস্পতিবার (০৩ জুলাই) শেরে বাংলানগর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব (রুটিন দায়িত্বে) ড. এ কে এম শাহাবুদ্দিন এবং সুইডেন সরকারের পক্ষে দেশটির হেড অব ডেভলপমেন্ট কর্পোরেশন ও চার্জ দ্যা অ্যাফিয়ার্স মারিয়া স্ট্রিডসম্যান চুক্তিটি সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুইডেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুদান চুক্তিটির মাধ্যমে সুইডেন সরকার বাংলাদেশ সরকারকে আনুমানিক ৬ কোটি ১৬ লাখ টাকা অনুদান সহায়তা দেবে। প্রকল্পটির উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংযোগ স্থাপন করে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার তদারকি বৃদ্ধি এবং বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ। প্রকল্পের মেয়াদ জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2025
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews