শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

চিকিৎসকদের সহযোগিতা চেয়েছেন তারেক রহমান

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩.২২ পিএম
  • ৪০৯ বার সংবাদটি পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক: যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের সমন্বয়ে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য চিকিৎসকদের সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে তিনি এ সহযোগিতা চান।

সম্মেলনে প্রধান অতিথি তারেক রহমান চিকিৎকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে আমার একটি চাওয়া আছে। ৩১ দফার মধ্যে স্বাস্থ্যখাতের বিষয়ে যে দফাটি আছে তা বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। শুধু সরকার, দলীয় সংসদ সদস্য বা নেতাদের দ্বারা ৩১ দফা বা চিকিৎসা বিষয়ের দফাটি বাস্তবায়ন সম্ভব নয়। ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। দেশটি আমাদের সবার, দেশটি গড়তে হলে সবার কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যে নতুন প্রত্যাশা জেগে উঠেছে। শুধু জুলাই-আগস্টে দেড় হাজার শহিদ হয়েছেন। গত ১৫ বছরে কয়েক হাজার গুম-খুন হয়েছে। আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তাদের প্রত্যাশা সবাই মিলে যদি পূরণ করতে সক্ষম হয় তাহলে আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব। এজন্য প্রত্যেক মানুষের অল্প করে হলেও অবদান রাখতে হবে এবং আমরা এই অবদান রাখতে পারব।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন। বেগম খালেদা জিয়া এ দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়া নিয়ে এসেছেন। আমাদের নেতারা যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথ আমাদের অনুসরণ করতে হবে। গণতন্ত্রের ভীতকে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সব পর্যায়ে, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। এবং অবশ্যই দলের ভেতরে সব ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমে চেষ্টা করে গড়ে তুলতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews