নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দশজনকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশ।
ডিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, রাজধানীতে রাজধানীতে ‘ঝটিকা মিছিলের আয়োজন ও অর্থায়নের’ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের এসব সদস্যকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার আওয়ামী যুব লীগের চার নেতা-কর্মীকে গ্রেফতারের খবর দিয়েছিলো ডিবি পুলিশ।
এদিকে কুমিল্লা থেকে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের ৪৪ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে ২৯ জনকে আটক করা হয় শহরের বিভিন্ন স্থান থেকে আর বাকিদের আটক করা হয় শহরের বাইরে জেলার বিভিন্ন স্থান থেকে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক চৌধুরী বিবিসি বাংলাকে ৪৪ জন গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘নাশকতাসহ বিভিন্ন অভিযোগে’ তাদের গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply