মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

লিবিয়া সমুদ্রপথে ২৬ বাংলাদেশি নিয়ে আবারো নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১.২৮ এএম
  • ৮৪ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক : লিবিয়ার উপকূলে ইউরোপগামী দুইটি অভিবাসী নৌকা ডুবে অন্তত চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার রাতের এ ঘটনায় নিহতরা ২৬ জন বাংলাদেশিকে বহনকারী একটি নৌকার যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

উদ্ধারকর্মীরা জানান, আল খুমস উপকূল অঞ্চল থেকে যাত্রা করা দুটি নৌকার একটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি। এদের মধ্যে চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজদের খোঁজে অভিযান চলছে।

দ্বিতীয় নৌকাটিতে প্রায় ৭০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের বেশিরভাগই সুদানি নাগরিক। তবে ওই নৌকার যাত্রীদের মধ্যে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।

লিবিয়ান রেড ক্রিসেন্ট ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে, যেখানে বেঁচে যাওয়া অভিবাসীদের সহায়তা ও উদ্ধারকর্মীদের কালো বডিব্যাগে মরদেহ সরিয়ে নিতে দেখা যায়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, উত্তর আফ্রিকা থেকে ইতালি যাওয়ার কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ। এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ১,৫০০-র বেশি মানুষ নিখোঁজ বা মৃত হয়েছেন, যার একটি বড় অংশ লিবিয়া উপকূলে ঘটেছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা বলছে, অনিরাপদ নৌযান ও মানবপাচারচক্রের দৌরাত্ম্যের কারণে প্রতি বছর শত শত মানুষ এ পথে প্রাণ হারাচ্ছেন।

বাংলাদেশি নিহতদের পরিচয় শনাক্ত ও অন্যান্যদের অবস্থান জানতে বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে।

সূত্র-বিবিসি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews