রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

এনসিপি নেত্রী রুমীর বিষয়ে যা জানা গেল!

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩.৪০ পিএম
  • ১৬৮ বার সংবাদটি পড়া হয়েছে
এনসিপি নেত্রী জান্নাতারা রুমী, ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক:রাজধানীর জিগাতলার একটি মেস থেকে উদ্ধার হওয়া এনসিপি নেত্রী জান্নাতারা রুমী (৩০)-এর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরেই তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এর আগে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমা বেগম মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

জানা যায়, রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। চলতি বছরের ৬ নভেম্বর ঘোষিত সমন্বয় কমিটিতে তিনি এ পদে অন্তর্ভুক্ত হন। রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার বাসিন্দা মো. জাকির হোসেনের কন্যা। তার মায়ের নাম নুরজাহান।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, জান্নাতারা রুমীর বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায়। তার বাবা মো. জাকির হোসেন। রুমী ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নার্সিং বিষয়ে পড়ালেখা শেষ করেন। এরপর বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তবে বর্তমানে তিনি কোথায় চাকরি করতেন বা কর্মহীন ছিলেন—সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, জিগাতলার ওই বাসায় একটি মেসে থাকতেন রুমী। তার দুটি বিয়ে হয়েছিল এবং উভয় সংসারই ভেঙে গেছে। দুটি সংসারে তার দুটি সন্তান রয়েছে, যারা বর্তমানে তাদের বাবার কাছে থাকে।

মৃত রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, বুধবার রাতে রুমী একাই নিজ কক্ষে ছিলেন। তার রুমমেট বাড়িতে গিয়েছিলেন, যদিও একই ফ্ল্যাটের অন্য কক্ষে আরও কয়েকজন থাকতেন। রাতে কাজের বুয়া পাঁচতলায় গিয়ে ফ্ল্যাটের দরজা খোলা ও ভিতরে বাতি জ্বলতে দেখে সন্দেহ হলে ভেতরে উঁকি দেন। এ সময় তিনি রুমীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি সবাইকে জানানো হয়।

স্বজনদের ধারণা, পারিবারিক ও সাংসারিক হতাশা থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে তারা বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রুমীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। পোস্টে তিনি লেখেন, “একদিন ভোর হবে সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না… কারণ আমি ভোরে উঠি না!” একটি দলবদ্ধ ছবির সঙ্গে দেওয়া এই লেখার অর্থ নিয়ে নেটিজেনদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সাধারণ বা মজার ছলে লেখা মনে করছেন, আবার কেউ কেউ বলছেন—মৃত্যুর আগে মানুষের কথাবার্তায় কখনো কখনো অস্বাভাবিক ইঙ্গিত ফুটে ওঠে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews