রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

দেড়যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫.৩২ পিএম
  • ১৯৮ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা থেকে তার গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশে রওনা হয়।

নেতাকর্মীদের ব্যাপক ভিড়ের কারণে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছাতে সময় লাগে। শেষ পর্যন্ত বিকাল ৪টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করেন। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়কে বর্ণিল সাজে সাজানো হয়। দলীয় পতাকা, ব্যানার ও আলোকসজ্জায় সাজানো কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিরাপত্তা জোরদারে নয়াপল্টন এলাকায় নেওয়া হয় কঠোর ব্যবস্থা। কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে এবং সাধারণ নেতাকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুরো কার্যালয় ঘিরে রাখে সিএসএফ সদস্যরা। পাশাপাশি নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি দেখা যায়।

দীর্ঘ সময় পর দলের ঐতিহাসিক কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews