সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

বামনায় গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫, ৩.০২ পিএম
  • ৪৭৮ বার সংবাদটি পড়া হয়েছে
মো. আনোয়ার হোসেন রিপন

নিজস্ব প্রতিবেদক: বরগুনার বামনায় ডাকাতির প্রস্তুতিকালে গুলি ও গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। তার নাম মো. আনোয়ার হোসেন রিপন। মঠবাড়িয়া উপজেলার লক্ষণা গ্রামের মতি সরদারের ছেলে।
শনিবার (২৪ মে) রাত আড়াইটার দিকে বামনা উপজেলা ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকায় স্থানীয় জনগণ রিপনকে গুলি দিয়ে আহত করে আটক করে। এরপর গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লে তার মৃত্যু হয়।

স্থানীয়রা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আনোয়ারকে দেখে ফেলেন নৈশপ্রহরীরা। এসময় তারা স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয়রা জড়ো হয়। নিজেকে বাঁচাতে আনোয়ার তার পাইপগান থেকে গুলি ছোড়েন। এর জবাবে স্থানীয় সুমন জমাদ্দার তার বৈধ অস্ত্র দিয়ে আনোয়ারের পায়ে গুলি করেন। এসময় স্থানীয় উত্তেজিত জনতা রিপনকে মারধর করেন।

মো. আনোয়ার হোসেন রিপন।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ মে) দুপুর ১২টার দিকে মারা যান তিনি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, একটি পাইপগান ও একটি ছুরিসহ চারটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

বামনা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ারের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews