শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৩.৩৮ পিএম
  • ৪২১ বার সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বৃহত্তম শহর করাচির এক আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে সেখানে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে বৃহস্পতিবার করাচি পুলিশ জানিয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, করাচির ওই গুদামে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুনে আশপাশের কয়েকটি দোকানও পুড়ে গেছে। এতে এখন পর্যন্ত ৩৪ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেছেন, পরপর কয়েকটি ছোট বিস্ফোরণও ঘটায় বন্দরনগরীর ব্যস্ত সড়কে আতঙ্কিত লোকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর বহুতল ভবনে আগুন ধরে গেছে। এ সময় ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর পেয়ে দেশটির দমকল বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভাতে শুরু করেন।

তবে কী কারণে আতশবাজির কারখানায় বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকানের কাচ ভেঙে যায় এবং রাস্তায় থাকা লোকজন কাচের টুকরার আঘাতে আহত হয়েছেন।

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী-খ্যাত করাচিতে দুই কোটিরও বেশি মানুষের বসবাস রয়েছে। করাচি পুলিশের কর্মকর্তা সুমাইয়া তারিক বলেন, বিস্ফোরণে ঘটনায় আহত অন্তত ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দা আকিব খান দেশটির সংবাদমাধ্যমকে বলেছেন, ‌‌‘‘আমি ভেবেছিলাম একসঙ্গে কয়েকটি বোমা বিস্ফোরিত হয়েছে।’’

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজে প্রচারিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লোকজন দৌড়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়িচালকরা তড়িঘড়ি করে তাদের যানবাহন ঘুরিয়ে নিচ্ছেন।

প্রবল মৌসুমি বৃষ্টিতে করাচির বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেওয়ার কয়েক দিন পর বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স, জিও নিউজ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews