নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উচ্চমান সহকারী তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। রবিবার (২৪ মে) বিকেলে প্রকৌশলী আবুল খায়ের গণমাধ্যম কর্মীদের কাছে নিজেই এ অভিযোগ তুলে ধরেন।
এ ঘটনায় তিনি কুমিল্লা কোতয়ালী থানায় উচ্চমান সহকারী তাজমিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। বলে অভিযোগ পাওয়া গেছে। টেন্ডার (দরপত্র) সংক্রান্ত বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জেরে তাঁর সামাজিক ও পেশাগত মান-সম্মান ক্ষুণ্ণ করতেই এই অপতৎপরতা চালানো হয়।
নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, ‘গত ২০ মে সন্ধ্যায় আমাদের একটি টেন্ডারের লটারি ড্র হয়। এরই সূত্র ধরে ওই মহলটি নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু করে।
এই বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, তাজমিনা আক্তার আমার বিরুদ্ধে যৌন নির্যাতনের যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। মুলত তিনি বদলি ঠেকাতে এই নাটক করেছেন। তাছাড়া একটি নির্দিষ্ট মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। নিয়মতান্ত্রিকভাবে দাপ্তরিক কাজ পরিচালনা করায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি আরও জানান, এই ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অধিদপ্তরের সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের মতে, আবুল খায়ের যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একটি মহলের এমন আকস্মিক ও ভিত্তিহীন প্রোপাগান্ডায় দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তাজমিনা আক্তারের বদলির আদেশ হয়েছে, তবে তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে বিভিন্ন অভিযোগ তুলে কান্নাকাটি করছেন। এ ঘটনায় প্রকৌশলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেছেন।
এদিকে রাত ৮টার দিকে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের থানায় উপস্থিত হয়ে তাজমিনা আক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে পুলিশ এ ঘটনায় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি ।
Leave a Reply