নিজস্ব প্রতিবেদক, বামনা (বরগুনা): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক সমীকরণ ও সাধারণ মানুষের জল্পনা-কল্পনা। এলাকার চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মহলে এখন একটাই নাম ঘুরেফিরে উচ্চারিত হচ্ছে— তিনি হলেন বামনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এলাকাবাসীর দাবি, রামনা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনই এই মুহূর্তে সাধারণ মানুষ ও ভোটারদের প্রথম পছন্দ। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় ইতিমধ্যেই ‘গরিবের বন্ধু’ ও ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রামনা ইউনিয়নের অবহেলিত জনপদের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে যাচ্ছেন জাহাঙ্গীর হোসেন। কোনো পদ-পদবিতে না থেকেও তিনি এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় আর্থিক ও মানসিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আর এ কারণেই সাধারণ মানুষ ও ভোটাররা এখন তাঁর অপেক্ষায় দিন গুনছেন।
এলাকার বেশ কয়েকজন প্রবীণ ভোটার জানান:
”আমরা এমন একজন নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, যিনি বিপদে-আপদে আমাদের পাশে থাকবেন। জাহাঙ্গীর হোসেন তেমনই একজন মানুষ। তিনি নির্বাচিত হলে রামনা ইউনিয়নের চিত্র বদলে যাবে।”
নির্বাচনী মাঠের পরিস্থিতি নিয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, জাহাঙ্গীর হোসেনের পরিচ্ছন্ন ভাবমূর্তি, রাজনৈতিক দূরদর্শিতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে অন্য যেকোনো প্রার্থীর চেয়ে তিনি জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে রয়েছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এখন তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।
নিজের প্রার্থীতা ও এলাকার মানুষের ভালোবাসা প্রসঙ্গে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, তিনি সবসময়ই নিজেকে জনগণের সেবক মনে করেন। এলাকার মানুষের এই ভালোবাসাই তাঁর মূল শক্তি। রামনা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং এর জন্য তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রামনা ইউনিয়নে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের পক্ষে গণজোয়ার ততই দৃশ্যমান হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।
Leave a Reply