বামনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার কৃতি সন্তান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তিনি প্রবাসে থেকেও তার পরিবারের সহযোগিতায় সুবিধা বঞ্চিত হাজারো মানুষের মাঝে নগদ অর্থ সহ চারটি উন্নত জাতের গরু কোরবানি দিয়ে সকলের মাঝে গোস্তো বিতরণ করেন।
আজ বুধবার সারে ১২ টার সময় বামনা এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই কোরবানির গোস্ত বিতরণ করা হয়।
এ বছর তিনি নিজের গ্রামের বাড়িতে দুইটি এবং বাগানবাড়িতে একটি ও কলেজ রোড এলাকার তার বাসবভনে একটি এছাড়া প্রবাসেও ৫ টি গরু কোরবানি দিয়ে সকলের মাঝে গোস্তো বিতরণ করেন । এ বিষয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকারিয়া হোসেন মহারাজ বলেন, দুস্ত ও অসহায় মানুষের সহযোগিতা হোক আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা দুনিয়া থেকে কোন কিছু পাওয়ার জন্য মানবিক কাজ করতে চাইনা। প্রতি বছরের মতো আমরা আজ প্রায় এক হাজারের অধিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার হিসেবে কোরবানির গোস্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করলাম, এছাড়া আমি যে এলাকায় থাকি অস্ট্রেলিয়ায় এখানেও আমি পাঁচটি গরু কোরবানি দিয়ে মুসলিম মানুষদের মাঝে গোস্তো বিতরণ করি, এছাড়া আমার এই এলাকার মানুষ মূলত খ্রিষ্টান, এখানে আমি প্রথম একটি মসজিদ নির্মাণ করি এবং অনেক খ্রিস্টান মানুষ আমার মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহণ করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের কল্যাণে আগামীতে আরো অনেক বেশী কিছু দিতে পারি এই প্রত্যাশা করেন বিশিষ্ট সমাজসেবক প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ।
Leave a Reply