স্টপ রাফতার : বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেছেন খন্দকার শোয়েব মাহবুব। তিনি সমিতির প্রয়াত চেয়ারম্যান ও বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের কনিষ্ঠ পুত্র।
গত ১৯ আগস্ট (মঙ্গলবার) বিকেলে সমিতির জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। প্রবীণ সদস্য অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের প্রস্তাবে এবং অ্যাডভোকেট এ কে খান উজ্জ্বলের সমর্থনে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সমিতির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জরুরি সভায় উপস্থিত ছিলেন:
সভায় উপস্থিত সদস্যরা সমিতির অগ্রযাত্রাকে বেগবান করতে নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply