রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬, ১.০৭ এএম
  • ৮১৮ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উচ্চমান সহকারী তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। রবিবার (২৪ মে) বিকেলে প্রকৌশলী আবুল খায়ের গণমাধ্যম কর্মীদের কাছে নিজেই এ অভিযোগ তুলে ধরেন।
এ ঘটনায় তিনি কুমিল্লা কোতয়ালী থানায় উচ্চমান সহকারী তাজমিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। বলে অভিযোগ পাওয়া গেছে। টেন্ডার (দরপত্র) সংক্রান্ত বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জেরে তাঁর সামাজিক ও পেশাগত মান-সম্মান ক্ষুণ্ণ করতেই এই অপতৎপরতা চালানো হয়।
নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, ‘গত ২০ মে সন্ধ্যায় আমাদের একটি টেন্ডারের লটারি ড্র হয়। এরই সূত্র ধরে ওই মহলটি নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু করে।
এই বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, তাজমিনা আক্তার আমার বিরুদ্ধে যৌন নির্যাতনের যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। মুলত তিনি বদলি ঠেকাতে এই নাটক করেছেন। তাছাড়া একটি নির্দিষ্ট মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। নিয়মতান্ত্রিকভাবে দাপ্তরিক কাজ পরিচালনা করায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি আরও জানান, এই ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অধিদপ্তরের সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের মতে, আবুল খায়ের যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একটি মহলের এমন আকস্মিক ও ভিত্তিহীন প্রোপাগান্ডায় দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তাজমিনা আক্তারের বদলির আদেশ হয়েছে, তবে তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে বিভিন্ন অভিযোগ তুলে কান্নাকাটি করছেন। এ ঘটনায় প্রকৌশলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেছেন।
এদিকে রাত ৮টার দিকে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের থানায় উপস্থিত হয়ে তাজমিনা আক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে পুলিশ এ ঘটনায় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews