রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২.০০ এএম
  • ১৭৩৮ বার সংবাদটি পড়া হয়েছে

জসিম মেহেদী : একসময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের গেটের সামনে পোস্টার বিক্রি করতেন। ঢাকার অলিগলিতে ঘুরে লড়েছেন বেঁচে থাকার লড়াই। সেই হকার থেকে আজ হাজার কোটি টাকার আজাদ প্রোডাক্টসের কর্ণধার—আবুল কালাম আজাদ। কিন্তু সফলতার সিঁড়ি চড়লেও তার বেপরোয়া আচরণ থামেনি। এবার রাজধানীর পল্টনে এক জ্যেষ্ঠ সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

​এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান সুমন রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং- ১৩৭৯, তারিখ: ১৯/০৭/২০২৬)। ভুক্তভোগী মিজানুর রহমান দৈনিক ‘আমাদের কণ্ঠ’ পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।

আবুল কালাম আজাদের ​ঢাকায় আগমন ও হকার থেকে উত্থান:

​চাঁদপুরে জন্ম ও শরীয়তপুরে বেড়ে ওঠা আবুল কালাম আজাদ ১৯৭৩ সালে প্রথম ঢাকায় পা রাখেন। শুরুর দিকে তিনি গৃহশিক্ষক হিসেবে কাজ করতেন এবং ঢাকার গলিতে গলিতে ঘুরে দিনাতপাত করতেন। পরবর্তীতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গেটের সামনে পোস্টার বিক্রি শুরু করেন। সেখান থেকে ধীরে ধীরে গড়ে তোলেন ‘আজাদ প্রোডাক্টস’ এবং বর্তমানে তিনি বাংলাদেশ প্রিন্টিং প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে তার এই উত্থানের পেছনে ক্ষমতার অপব্যবহার ও আইন অমান্য করার প্রবণতা বারবার প্রকাশ্যে এসেছে।

​পল্টনে যেভাবে ঘটল হামলা

​জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ জুলাই) বেলা পৌনে ১টার দিকে সাংবাদিক মিজানুর রহমান সুমন পল্টনে আজাদ প্রোডাক্টসের সামনে নিজের মোটরসাইকেলটি পার্ক করেন। সেখানকার নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানিয়ে তিনি পাশের একটি অফিসে যান।

​এর কিছুক্ষণ পর নিরাপত্তাকর্মী এসে জানান, আজাদ প্রোডাক্টসের মালিক তাকে ডাকছেন। সাংবাদিক সুমন সেখানে গেলে আবুল কালাম আজাদ তার সাথে অসংলগ্ন ও অপমানজনক আচরণ শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

​সাংবাদিক সুমন এ আচরণের প্রতিবাদ জানালে আবুল কালাম আজাদ আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সুমনের মোটরসাইকেলে আঘাত করেন এবং হেলমেটটি ভেঙে ফেলেন। একপর্যায়ে তিনি ওই সাংবাদিকের গায়ে হাত তোলেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​বিতর্কের দীর্ঘ ইতিহাস: পুলিশ পিটানো থেকে কর ফাঁকি

​আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে লাঞ্ছিত করা ও সরকারি রাজস্ব ফাঁকির ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ উঠেছে:

​পুলিশ কর্মকর্তাকে মারধর (২০০৯): ২০০৯ সালে পল্টনের গ্র্যান্ড আজাদ হোটেল থেকে মধ্যরাতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় এক পুলিশ কর্মকর্তাকে মারধর ও হেনস্তার অভিযোগে তাকে একদিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল।

​কোটি টাকার কর ফাঁকি (২০২৩): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা পৌর কর বকেয়া রাখায় ২০২৩ সালে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত বারবার তাগাদা দেওয়ার পরও তিনি এই কর পরিশোধ করেননি।

​জনমনে ক্ষোভ ও আইনি ব্যবস্থার দাবি

​একজনের পর একজন পুলিশ কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠান এবং এবার সংবাদকর্মীর ওপর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় সাধারণ মানুষ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ হকার থেকে প্রভাবশালী ব্যবসায়ী হয়ে ওঠার পর বারবার আইন অমান্য করার পরও তিনি কোথায় পান এই ক্ষমতার উৎস—তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

​ব্যবসায়িক পরিচয়ের আড়ালে কোনো প্রভাবশালী মহল বা অবৈধ ক্ষমতার জোর রয়েছে কি না, তা খতিয়ে দেখে অভিযুক্ত আবুল কালাম আজাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সুশীল সমাজ ও সাংবাদিক সংগঠনগুলো।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews