সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩.০৩ পিএম
  • ৭৩ বার সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হাসান : বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার অভিযোগে গাজী জহিরুল ইসলাম সবুজকে বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠজনরা। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তিনি কারাবরণ করেছেন এবং সরকারি চাকরি থেকেও বরখাস্ত হয়েছেন বলে জানা গেছে।বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গাজী জহিরুল ইসলাম সবুজ একাধিকবার জেল খেটেছেন, সরকারি চাকরি থেকেও বরখাস্ত হয়েছেন,গত ২০২৪ সালের ৫ আগস্ট বিএনপি নেতা কর্মীদের নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি হামলার শিকার হন।সেই সময়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গাজী জহিরুল ইসলাম সবুজ বর্তমানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির নিরাপত্তা ডিভিশনের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে বিগত সরকার আমলে তাকে তিতাস গ্যাসের চাকরি হতে অবসান করা হয় ।রাজনৈতিক কারণে মিরপুর মডেল থানায় ১২/১২/২০১৭ সালের মামলা নং-২৭ এর কারণে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকুরী থেকে টারমিনেশন বা অবসান করা হয়েছিল ।বিগত ২০২৪ সালের ৮ আগস্ট তিনি এই বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আবেদন করেন। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে তিতাস গ্যাসের পরিচালক মন্ডলীর ৮৫৯ তম সভায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।সেই সময়ে তিতাস গ্যাসের এমডি শাহ নেওয়াজ পারভেজ,তিতাস গ্যাসের ( জিএম মানব সম্পদ উন্নয়ন) লুৎফুল হায়দার মাসুম,জিএম প্রশাসন ডিভিশন হাসান আহম্মদ এবং বিএনপি পন্থী সিবিএ নেতারা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছেন।

 

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক ১ নং যুগ্ম আহবায়ক, ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস এর সাবেক ভিপি, একসময়ের তুখোর ছাত্র নেতা গাজী জহিরুল ইসলাম সবুজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত বেগম খালেদা জিয়ার আস্থাভাজন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বস্ত একজন কর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য তার ভূমিকা অনস্বীকার্য। গাজী জহিরুল ইসলামের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায় । বর্তমানে বসবাস করেন মিরপুরের শাহআলীবাগ থানা এলাকায়। জুলাই যোদ্ধা জাতীয়তাবাদী চেতনার ধারক গাজী জহিরুল ইসলাম সবুজের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন তার নেতা কর্মী ও অনুসারীরা।সমর্থকদের দাবি, রাজনৈতিক আদর্শের কারণে কারাবরণ, চাকরি হারানো এবং আন্দোলনে হামলার মতো পরিস্থিতির মুখোমুখি হলেও গাজী জহিরুল ইসলাম সবুজ বিএনপির রাজনীতি থেকে সরে যাননি। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রাম নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যেও আলোচনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews