সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

নারী সহকর্মীর শ্লীলতাহানির চেষ্টা, রাজউক কর্মকর্তা বরখাস্ত

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬.০৫ পিএম
  • ৩১৩ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: নারী সহকর্মীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রাজধানী উন্নয়ন (রাজউক) কর্তৃপক্ষের জোন-৭ এর পরিচালক শেখ শাহীনুল ইসলামকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

রাজউক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

রাজউকের অফিস আদেশে বলা হয়, রাজউক জোন-৭ এর নারী কর্মকর্তা (সহকারী নগর পরিকল্পনাবিদ) রাজউক চেয়ারম্যান বরাবর গত ১০ নভেম্বর একই জোনের পরিচালক শেখ শাহীনুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘ঐদিন সকাল আনুমানিক ১১ ঘটিকায় শেখ শাহীনুল ইসলাম কুশলাদি বিনিময় করতে উনার রুমে আমাকে এবং সদ্য নিযুক্ত একজন সহকারী অথরাইজড অফিসারকে ডাকেন। কিছুক্ষণ কুশলাদি বিনিময় শেষে উক্ত সহকারী অথরাইজড অফিসারকে রুম ত্যাগ করতে বলেন এবং আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতা শুরু করেন। এক পর্যায়ে তিনি জিজ্ঞাস করেন আমি ড্রিংক্স করি কিনা এবং অফিসে উনার সাথে ড্রিংক্স করার প্রস্তাব দেন। আমি বিনয়ের সাথে উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করি। এ পর্যায়ে তিনি উচ্চস্বরে গান গাওয়া শুরু করেন। পরবর্তীতে তিনি আমার চেয়ারের কাছে এসে অত্যন্ত বাজেভাবে অশালীন স্পর্শ করেন। ঘটনার আকষ্মিকতায় আমি হতভম্ব হয়ে যাই। দ্রুততর উপায়ে নিজেকে রক্ষা করলেও আমি অত্যন্ত বিমূড় ও মানষিকভাবে ট্রমাটাইজড হয়ে যাই।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ইতপূর্বেও তিনি (শাহীনুল ইসলাম) মদ্যপ অবস্থায় অফিসে এসেছেন এবং অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।’

রাজউকের আদেশে বলা হয়, শেখ শাহীনুল ইসলামের এহেন কর্মকান্ড অপরাধের ধরন ও ভয়াবহতা বিবেচনায় উক্ত কর্মকান্ডের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (কর্মকর্তা-কর্মচারী) চাকুরী বিধিমালা, ২০১৩ এর বিধি ৪৩ এর উপবিধি (১) মোতাবেক অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে অভিযুক্ত শাহীনুল ইসলাম সোনালী নিউজকে বলেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া অভিযোগ, আমি দীর্ঘ ২৯ বছর ধরে রাজউকে চাকরি করি। আমার সুনাম নষ্ট করার জন্যই এমন অভিযোগ আনা হয়েছে।’

তিনি বলেন, ‘ওই নারী কর্মকর্তাকে আমি চিনিও না। তিনি কী জন্য এমন অভিযোগ দিলেন আমার জানা নেই।’

জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) ড. আলম মোস্তফা বলেন, ‘রাজউকে কোন ধরণের অপকর্মের সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর আমরা ঐ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছি। বিভাগীয় মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews