শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

মিরপুরে নতুন আতংক কে এই পিচ্চি কামাল?

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৪.৩৬ এএম
  • ৩১৭ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ প্রতিবেদক : রাজধানীর মিরপুরে নতুন আতঙ্কের নাম পিচ্চি কামাল। অপরাধের এক মহাগুরু।

অনেকেই বলেন অন্ধকার জগতের কালো মানিক, নানান নামে পরিচিত পিচ্চি কামাল। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। পিচ্চি কামালের  ছত্রছায়ায় ও সহযোগীদের নির্দেশে সে এলাকায় জমি দখলসহ চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানা অপকর্ম কায়েম করছেন। তার ভয়ে মানুষ প্রায় নিশ্চুপ,

ফলে সাধারণ মানুষের কাছে নতুন আতংকের নাম হয়ে উঠেছে কামাল আহমেদ ওরফে পিচ্চি কামাল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ার্ড বিএনপির একাধিক নেতা এই প্রতিবেদককে জানিয়েছেন, কামাল আহমেদ ওরফে পিচ্চি কামালের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছেন মাসুম, সনেট এবং শাকিল। এদের ছত্রশায়ার ৫ আগস্টের অভ্যুত্থানের পর সরকারি সম্পত্তি জবর-দখল করে রাজনৈতিক কার্যালয় তৈরি করেছেন। এরপর পিচ্চি কামালসহ তার সহযোগীরা বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় চাঁদাবাজি, ফুটপাত দখলসহ মাদক ও সন্ত্রাসের স্বর্গরাজ্য তৈরি করেছেন। এ কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে মিরপুরবাসী।

জানা গেছে, একসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করা এই পিচ্চি কামাল এখন তিনি ওয়ার্ড বিএনপির নেতা। কামালের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছেন
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর কাছে।এ সংক্রান্ত একটি অভিযোগের কপি এসেছে সংবাদ মাধ্যমের হাতে। সেখান থেকে জানা যায়, ঢাকা মহানগর উত্তরের ৭ নাম্বার ওয়ার্ড কৃষক দলের আহবায়ক মো. ইব্রাহীম হোসেন জানিয়েছেন, এলাকার হাজি রোড ঝিল পার বস্তি সংলগ্ন একটি গার্ড রুমকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল ওরফে পিচ্চি কামাল দখলে নেয়ার চেষ্টা করে। বিষয়টি দলীয় শৃঙ্খলা বিরোধী হওয়ায় বাধা দিতে গেলে ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী নিয়ে তাকে মারধর করা হয়। মিরপুর থানা কৃষক দলের আহবায়ক মো. সহিদ, সদস্য সচিব এমডি সাজু মিয়া এবং ৭ নাম্বার ওয়ার্ড কৃষক দলের আহবায়ক মো. ইব্রাহীম হোসেন স্বাক্ষরিত সেই আবেদনে প্রতিকার চাওয়া হলেও কামাল আহমেদ ওরফে পিচ্চি কামালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিএনপির হাই কমান্ড। শুধু স্থানীয় কৃষক দলের আহবায়কই নন, কামাল আহমেদ ওরফে পিচ্চি কামালের বিরুদ্ধে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিবের কাছে আরেকটি অভিযোগ দিয়েছেন ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. লাখপতি মিয়া এবং শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের। সেই অভিযোগ পত্রে উক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শামিম এবং সাধারণ সম্পাদক মিরাজ ভূঁইয়ার সিল-স্বাক্ষর দেখা যায়। ঝিলপারের গার্ড রুম দখলে নিয়ে বিএনপির অফিস বানানোর বিষয়ে জানতে চাইলে কামাল ওরফে পিচ্চি কামাল জানান, স্থানীয় বিএনপির ছেলেপেলেরা এটি বিএনপির অফিস বানিয়েছিলো। পরে সেটিতে তালা লাগিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে সেটি আর বিএনপির অফিস হিসেবে ব্যবহার হচ্ছে না বলেও জানান কামাল। কীভাবে সরকারি হাউজিংয়ের জমিতে থাকছেন, এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, স্থানীয় ক্ষতিগ্রস্ত হিসেবে তিনি গত ২০বছর ধরে সরকারি জমিতে থাকছেন। সরকারিভাবে বরাদ্দ না পেলেও বরাদ্দ পেতে তিনি আবেদন করেছেন বলেও উল্লেখ করেন কামাল। নিজেকে বিএনপির ত্যাগী কর্মী দাবি করে, তিনি বলেন, মিরপুরে বিএনপি করার দায়ে গত ১৫বছর নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

ঝিলপার বস্তির বাসিন্দা, লাবনী অভিযোগ করেন, গত ১৫ বছর আওয়ামী লীগের রাজনীতি করেও ৫তারিখের অভ্যুত্থান এর পর ২লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় সন্ত্রাসী মাসুম, সনেট এবং শাকিল। তারা ওয়ার্ড বিএনপির একজন নেতার ছত্রছায়ায় এই চাঁদাবাজি করছেন বলেও অভিযোগ করেন তিনি। সেই বিএনপি নেতার নাম জানতে চাইলে, ভয়ে মুখ খোলেননি লাবনী। বলেন, তার বাড়িতে হামলার পর সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছাড়া তিনি। যাদের পৃষ্ঠপোষকতায় এই চাঁদা দাবি করা হয়, তাদের নাম বললে এলাকায় থাকা যাবে না বলে জানান এই প্রতিবেদককে। তবে
পিচ্চি কামালের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে মনে করেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews