সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

ডেমরায় এক যুবককে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১.১৩ এএম
  • ৪৩৩ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় কলেজ সংলগ্ন আল আমিনের রিক্সার গ্রেজে সোহেল নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা হামিদুল্লাহ সুমনের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে ৮অক্টোবর বুধবার সন্ধ্যায়। পরে বৃহস্পতিবার সকালে এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট থানায় সমঝোতা হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

মারধরের ধারণকৃত ভিডিওতে দেখা যায় হামিদুল্লাহ সুমন লোহার পাইপ দিয়ে সোহেল নামের ওই যুবককে অমানুষিকভাবে পেটাচ্ছেন।

স্থানীয় লোকজন সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। উক্ত মারধরের ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী সোহেল ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে ডেমরা থানা পুলিশ যুবদল নেতা হামিদুল্লাহ সুমনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে আপোষ  মীমাংসায় হামিদুল্লাহ সুমনকে থানা থেকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, হামিদুল্লাহ সুমন একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। তিনি কিছুদিন আগে হামিদুল্লাহ সুমন মিরপাড়ায় অবস্থিত হোটেলের  মালিকের কাছে চাঁদা দাবি করেন। হোটেল হোসেনের মালিক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে যুবদল নেতা হামিদুল্লাহ সুমন দলবল নিয়ে উক্ত হোটেল ভাঙচুর এবং লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে। হামিদুল্লাহ সুমন কর্তৃক হোটেলের মালিকের কাছে চাঁদা দাবি করার একটি কল রেকর্ড সাংবাদিকদের কাছে স্থানীয়রা প্রদান করেন।

সরজমিনে তথ্য অনুসন্ধানে আরো জানা যায় যুবদল নেতা হামিদুল্লাহ সুমনের চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ। কোথাও কোন ঘটনা ঘটলে বিচারের নামে সে চাঁদা দাবি করেন। এলাকাবাসী তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে ডেমরা থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সোহেল নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের আপোষের ভিত্তিতে মুচলেকার মাধ্যমে তাকে থানা থেকে অভিযোগ কারীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews