সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

পিলখানা হত্যাকান্ডে বেরিয়ে এলো সব চাঞ্চল্যকর তথ্য

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১.২১ পিএম
  • ১৮৩ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক : ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডকে পরিকল্পিত ঘটনা হিসেবে অভিহিত করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। কমিশনপ্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান জানান, দীর্ঘ তদন্তে ঘটনাটির পেছনে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংশ্লিষ্টতার প্রমাণ তারা পেয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার প্রধান সমন্বয়ক হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম উঠে এসেছে। কমিশনের দাবি, হত্যাকাণ্ডের পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল। কমিশন আরও জানায়, ঘটনাস্থলে প্রবেশ করা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের একটি মিছিল ২০–২৫ জন দিয়ে শুরু হলেও বের হয়েছে দুই শতাধিক ব্যক্তি নিয়ে, যা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হয়েছে।

কমিশন বলছে, ঘটনার পর অনেক আলামত ধ্বংস হয়েছে এবং বেশ কিছু সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেছেন। সেনাবাহিনী কেন দ্রুত অ্যাকশন নেয়নি—এ বিষয়টিকেও রহস্যজনক বলে উল্লেখ করেছে তারা। কমিশনপ্রধান জানান, সাক্ষী, আগের তদন্তকারী এবং বিভিন্ন নথি বিশ্লেষণ করে ঘটনার প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।

কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, ঘটনার দায় তৎকালীন সরকারপ্রধান থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত। তিনি দাবি করেন, হত্যাকাণ্ড রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেখানে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থারও ব্যর্থতা ছিল। এছাড়া কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীর অপেশাদার আচরণের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, পিলখানায় বিদ্রোহ চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেসব বিডিআর সদস্যের বৈঠক হয়েছিল, তাদের তথ্য সংরক্ষণ করা হয়নি—যা তদন্তকে কঠিন করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে কমিশন বেশ কিছু সুপারিশও করেছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫–২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহী জওয়ানদের হাতে ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। দীর্ঘদিন ধরে আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন তদন্ত হলেও অনেক রিপোর্ট প্রকাশিত হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নিহতদের স্বজনরা ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দিলে সরকার নতুন করে তদন্ত কমিশন গঠন করে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews