সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৩.৩৭ পিএম
  • ৩৪০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সময় তিনি নির্বাচনী এলাকায় প্রচারণা ও বিভিন্ন সমর্থকদের সঙ্গে বৈঠকে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তবে কীভাবে বা কারা গুলি করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এর আগে, গত ১৩ নভেম্বর শরিফ ওসমান হাদী হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। তিনি জানান, বিদেশি নম্বর থেকে একাধিকবার কল ও টেক্সট মেসেজের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

সেদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন- গত তিন ঘণ্টায় “লীগের খুনিরা” বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে কল ও বার্তা পাঠিয়েছে। হুমকির বিস্তারিততে তিনি জানান, তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এমনকি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ ও তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

হঠাৎ গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনার পর তার সমর্থক ও স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা হুমকির বিষয়টি আগেই তুলে ধরায় প্রশ্ন উঠেছে-হুমকির ধারাবাহিকতার অংশ হিসেবেই কি এই হামলা ঘটল?

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews