সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

হাদিকে হামলার সঙ্গে মূলত কারা জড়িত, জানালেন আইজিপি

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১.৩০ এএম
  • ৩৬০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় হামলাকারীদের ধরতে সারাদেশে ‘অলআউট’ অভিযানে নামার ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান আইজিপি। তিনি বলেন, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, মূলত তারাই এই হামলার সঙ্গে জড়িত।

আইজিপি মো. বাহারুল আলম বলেন, “হাদি হত্যাচেষ্টার পেছনে যারা রয়েছে, তাদের চিহ্নিত করা এখন আমাদের প্রধান লক্ষ্য। আমরা এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়, তবে আমরা কাজ করছি এবং ব্যর্থ হব না।”

নির্বাচনকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, “এটা ওরাই করেছে, যারা নির্বাচন না হোক বা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। এই অপচেষ্টা আমরা কোনোভাবেই সফল হতে দেব না।”

হামলার কারণে রাজনীতিতে বা আসন্ন নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, “এটা একটা যুদ্ধ—হামলাকারী এবং তাদের পেছনে কারা আছে, তা খুঁজে বের করার যুদ্ধ। আমরা সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাই মিলে অলআউট অভিযানে যাব। শুক্রবার রাত থেকেই সারাদেশে এ ধরনের অভিযান শুরু হচ্ছে।”

এদিকে আসন্ন নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বা করবেন, তাদের নিরাপত্তা জোরদারের বিষয়েও কথা বলেন পুলিশের মহাপরিদর্শক। তিনি জানান, যাদের নিরাপত্তা ঝুঁকি বেশি বলে মনে করা হচ্ছে, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আইজিপি বলেন, প্রার্থীদের সঙ্গে সশস্ত্র প্রহরী নিয়োজিত থাকবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ এলাকা ও পরিস্থিতি চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রার্থীদের সতর্ক করবে, যাতে তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews