সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

হাদি হত্যাকাণ্ডে ১২৭ কোটি টাকার লেনদেন

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০.০৩ পিএম
  • ৩৪৩ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের সন্ধান পাওয়া গেছে।

সিআইডি সূত্রে জানা গেছে, এই বিপুল অঙ্কের অর্থের লেনদেন স্বাভাবিক আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। লেনদেনের ধরন, সময়কাল ও সংশ্লিষ্ট হিসাবগুলো বিশ্লেষণ করে অর্থ পাচারের শক্ত সন্দেহ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফয়সাল করিম মাসুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক অনুসন্ধান শুরু করেছে সিআইডি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাংক হিসাব ছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন, সম্পদ অর্জনের তথ্য এবং সম্ভাব্য বেনামি হিসাব খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থার সহায়তা নেওয়া হবে।

সিআইডির এক কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের পেছনে কোনো আর্থিক নেটওয়ার্ক বা সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত কি না, তা যাচাই করাই এই অনুসন্ধানের মূল লক্ষ্য। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews