সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

বগুড়ায় প্রতি মণ ফুলকপি ৮০ টাকা, ঢাকায় ১ পিস ৪০

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩.১৯ এএম
  • ১৯৪ বার সংবাদটি পড়া হয়েছে
ছ‌বি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বগুড়া জেলার বৃহত্তম কাঁচা শাকসবজির পাইকারি বাজার মহাস্থান হাটে শীতকালীন সবজির সরবরাহ এখন সর্বোচ্চ পর্যায়ে। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার কৃষকেরা ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও ভ্যানযোগে মাঠ থেকে তোলা টাটকা সবজি নিয়ে হাটে আসছেন। তবে বাজারে সবজির সরবরাহ বেশি থাকলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চরম হতাশায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে ফুলকপির দাম নেমে এসেছে অবিশ্বাস্য পর্যায়ে প্রতি মণ ৮০ থেকে ১০০ টাকা যা কেজি প্রতি মাত্র ২ টাকা।

স্থানীয়দের মতে, চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহ, বাইরের পাইকার বেপারির কম উপস্থিতি এবং সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় কৃষকেরা বাধ্য হয়ে নামমাত্র মূল্যে সবজি বিক্রি করছেন। এতে উৎপাদন ব্যয়, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ তুলতেই তাদের হিমশিম খেতে হচ্ছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, ফুলকপি প্রতি মণ ৮০ থেকে ১০০ টাকা, যা দুই সপ্তাহ আগে ছিলো ১ হাজার টাকারও বেশি এবং বর্তমানে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২ টাকায়। মুলা প্রতি মণ ৩০০ থেকে ৫০০ টাকা, কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা। বাঁধাকপি প্রতি পিস ৫ থেকে ১০ টাকা। শিম কেজি প্রতি ১৫ টাকা। করলা কেজি প্রতি ৩৫ টাকা। পেঁয়াজ কেজিপ্রতি ৬০ টাকা এবং পাতা পেঁয়াজ ৩০ টাকা। নতুন আলু জাতভেদে প্রতি মণ ৫০০ থেকে ১ হাজার টাকা, যা গত সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেক এবং কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২ থেকে ২৫ টাকায়।

এদিকে পাকা টমেটো ৬০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা এবং পেঁয়াজের ফুলকা কেজিপ্রতি ৭ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে ব্যতিক্রম হিসেবে বেগুনের দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে। বর্তমানে বেগুন প্রতি মণ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews