সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২.০০ পিএম
  • ২৫৯ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন এ এলাকায় সংবর্ধনাস্থল তীব্র শীত উপেক্ষা করে জনতার স্রোতে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই মঞ্চ এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে। অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন। সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের আসা অব্যাহত রয়েছে।

প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে এই বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি বিশাল মঞ্চ। মঞ্চে স্থাপন করা হয়েছে বড় আকারের এলইডি স্ক্রিন, যেখানে জাতীয় পতাকার প্রতিচ্ছবির ওপর লেখা রয়েছে, ‘তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’।

বুধবার সকাল থেকেই মঞ্চের শেষ মুহূর্তের কাজ ও সাজসজ্জা প্রায় সম্পন্ন হয়। ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জায় পুরো এলাকা সাজানো হয়েছে। অনেক নেতাকর্মী আগের রাত থেকেই মঞ্চ এলাকায় অবস্থান নেন। স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিম টহল দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ চলছে। এ ছাড়া মঞ্চে অবস্থান নিয়েছেন তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত নিজস্ব বিশেষ সিকিউরিটি টিমের সদস্যরাও।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। পূর্বাচল, কুড়িল ও বিমানবন্দর এলাকার বাসিন্দারাও সন্তানদের নিয়ে সংবর্ধনাস্থল দেখতে আসছেন। এখন অপেক্ষা শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews