শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১.২৩ পিএম
  • ১৬২ বার সংবাদটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই ঘটনাকে ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার’ হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন বিষয়টি নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে এবং বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি তুলতে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল এই কঠোর অবস্থানের কথা জানান।

ক্রীড়া উপদেষ্টা বিসিবিকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন পুরো ঘটনাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তুলে ধরার জন্য। তিনি লিখেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি বিসিবিকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে। বোর্ডকে জানাতে হবে যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে গোটা ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’

নিরাপত্তা শঙ্কা থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।

মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল দেখানোর বিপক্ষে অবস্থান নিয়েছেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, ‘আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে যেন আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।’

ভারতের এমন সিদ্ধান্তকে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য অবমাননাকর উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews