সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৩.০০ পিএম
  • ২৩৫ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কমিশন।

ইসির অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, নির্বাচন কমিশনে শুনানি শেষে আমার আপিল মঞ্জুর হয়েছে এবং প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহ ছিল আমার জন্য একেবারেই ভিন্ন রকমের অভিজ্ঞতা। দেশে ও বিদেশে অনেক মানুষ আমাকে শুভকামনা জানিয়েছেন, দোয়া করেছেন। রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের হতাশা ও কষ্টের কথা শুনেছি, তারাও আমার জন্য দোয়া করেছেন। আইনজীবী টিমসহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, জনগণের সমর্থনের কারণেই আমি আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করার সুযোগ পেলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন আমরা পছন্দের প্রতীক চেয়ে আবেদন করতে পারব। আমাদের পছন্দের প্রতীক ফুটবল। নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।

উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তাসনিম জারা ইসিতে আপিলের ঘোষণা দেন। এরপর সোমবার (৫ জানুয়ারি) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews