রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৪৯২

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৩১ পিএম
  • ৩১৯ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

গাজা যুদ্ধ শুরুর পর আন্তঃসীমান্ত সংঘাতের সবচেয়ে প্রাণনাশকারী ঘটনার অংশ হিসেবে লেবাননে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অবস্থানগুলোতে গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ৩৫ শিশুসহ ৪৯২ জন নিহত হওয়ার সংবাদ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এএফপির।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৩৫ শিশু ও ৫৮ জন নারীসহ ৪৯২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক হাজার ৬৪৫ জন। এ বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রী ফিরাস আবিয়াদ জানান, হামলায় কয়েক হাজার মানুষ তাদের বসবাসের স্থান থেকে অন্য এলাকায় সরে গেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও অন্যান্য মিলিশিয়া গ্রুপের হামলার মাধ্যমে গাজায় যে যুদ্ধ শুরু হয়, তাতে হিজবুল্লাহসহ অন্যান্য ইরানপন্থি সশস্ত্র সংগঠনগুলো একে একে জড়িয়ে পড়ে।

ইসরায়েল বলেছে, লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সোমবারের হামলায় তারা হিজুল্লাহর এক হাজার ৬০০টি অবস্থানে আঘাত হেনেছে। এসব হামলায় একটি বড় সংখ্যার হিজবুল্লাহ মিলিশিয়া নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা। ‘অপারেশন নর্দার্ন অ্যারোস’ নামের এই অভিযানে সুনির্দষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার ইসরায়েলে লেবাননের হেজবুল্লাহকে লক্ষ্য করে কয়েকশ বার আকাশপথে হামলা চালায়। হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল সোমবার ব্যাপকভাবে হামলা চালিয়েছে।

ইসরায়েল দাবি করেছে, লেবাননের সীমান্তবর্তী এলাকায় হেজবুল্লাহ অনেক অস্ত্র জমায়েত করার পর সাধারণ মানুষকে সেখান থেকে সরে যেতে বলা হয়।

রয়টার্স জানায়, এ নির্দেশ দেওয়ার পর পরই ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক ভিডিও বার্তায় জানিয়েছেন, লেবাননে আমরা আরও ব্যাপকভাবে হামলা শুরু করেছি। আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমরা এ হামলা চালিয়ে যাবো। আমরা আমাদের উত্তরাঞ্চলের অধিবাসীরা নিরাপদে ঘরে ফিরে যাক, সেটি চাই।

গ্যালান্ট আরো বলেন, আমরা লেবাননের দক্ষিণাংশ, পূর্বাঞ্চলের বেকা উপত্যকা এবং সিরিয়ার কাছাকাছি উত্তরাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ঘাটি লক্ষ করে আমরা হামলা করছি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews