বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১.০২ এএম
  • ৩২৭ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

ভারতের জম্মু ও কাশ্মীরের বিধান সভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দ্বিতীয় দফার ভোটের আগে উপত্যকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী অঞ্চলগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোটকেন্দ্রের চারপাশে পুলিশ, সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, বুধবার জম্মুর তিনটি এবং কাশ্মিরের তিনটি জেলায় ভোটগ্রহণ হচ্ছে। মধ্য কাশ্মিরের এই তিন জেলা হলো- বদগাম, গান্ডেরবাল এবং শ্রীনগর। জম্মুর তিন জেলা হচ্ছে- রইসি, রাজৌরি এবং পুঞ্চ। এগুলোর মধ্যে শ্রীনগরে আটটি, বদগাম জেলায় পাঁচটি, রাজৌরিতে পাঁচটি, পুঞ্চে তিনটি, গান্ডেরবালে দুটি এবং রইসিতে তিনটি বিধানসভা আসন রয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর প্রায় এক দশক পর জম্মু ও কাশ্মীরে ৯০টি বিধানসভা আসনে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে আগামী ৮ অক্টোবর। তবে ২০১৪ সালের মতো পূর্ণ রাজ্য হিসেবে হচ্ছে না এবারের নির্বাচন। কারণ ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর।

অন্যদিকে জম্মু ও কাশ্মিরের দ্বিতীয় দফার ভোটে নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। সাবেক মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ-সহ মোট ২৩৯ জন প্রার্থী বুধবারের নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। ওমর এবার লড়ছেন দুটি আসন থেকে। এর একটি বদগাম, আর একটি আবদুল্লাহ পরিবারের পুরোনো ঘাঁটি গান্ডেরবাল।

ওমর আবদুল্লাহ ছাড়াও জম্মু ও কাশ্মিরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, জম্মু ও কাশ্মির আপনি পার্টির প্রধান আলতাফ বুখারি মতো প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে আজ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় ২৫ লাখ ৭৮ হাজার মানুষ ভোট দেবেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews