শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

রাষ্ট্রের নেতৃত্ব শ্রমিকবান্ধব মানুষের হাতে দিতে হবে : শামসুল ইসলাম

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০.০১ পিএম
  • ৪৩৫ বার সংবাদটি পড়া হয়েছে
রাষ্ট্রের নেতৃত্ব শ্রমিকবান্ধব মানুষের হাতে তুলে দিতে হবে : আ.ন.ম শামসুল ইসলাম

সময় সংবাদ ডেস্ক:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, শ্রমিকবান্ধব দেশ গঠনের জন্য রাষ্ট্রের নেতৃত্ব শ্রমিকবান্ধব মানুষের হাতে তুলে দিতে হবে। শ্রমিকবান্ধব নেতৃত্ব ছাড়া শ্রমজীবী মানুষের দুঃখ বেদনা কেউ বুঝবে না।

তিনি আজ নরসিংদীর শিশু একাডেমী মিলনায়তনে নরসিংদী জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মো. মোসলেহুদ্দীন, উপদেষ্টা আমজাদ হোসাইন, ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক নুরুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলার সহ-সভাপতি আঃ রশিদ হাসেমী, কার্যনির্বাহী সদস্য মুজিবুর রহমান, ওমর ফারুক, মোঃ জাকারিয়া, আসাদুজ্জামান ও মোঃ ইউসুফ মিয়া প্রমুখ।

আ.ন.ম শামসুল ইসলাম বলেন, বিগত স্বৈরাচার সরকার দেশকে লুটপাট আর দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছ। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবাধে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তারা আমেরিকা ইউরোপে বেগমপাড়া তৈরি করেছে এদেশের খেটে খাওয়া মানুষের ওপর ভর করে। তারা এদেশের শ্রমিকদের পরিশ্রমের ফসলকে ছিনতাই করে নিজেরা অঢেল সম্পদের মালিক বনে গিয়েছে। আজকে তাদের অপকর্ম ও অঢেল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি এসব দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে হবে। বিদেশে পাচারকৃত সকল টাকা ফেরত আনতে হবে। দুর্নীতিবাজদের কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মাধ্যমে এদেশ আরেকবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা বিফলে যেতে দেওয়া যাবে না। স্বাধীনতাকে অর্থবহ করার জন্য শ্রমিকদের সংগঠিত থাকতে হবে। এদেশের নেতৃত্ব শ্রমিকদের দ্বারা নির্ধারিত হতে হবে। শ্রমিকরা রাষ্ট্রের নেতৃত্ব বাছাই করবে। অসৎ নেতৃত্বের হাতে দেশকে তুলে দেওয়া যাবে না। সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাই করে তাদের হাতে রাষ্ট্রের শাসনভার তুলে দিতে হবে।

শামসুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে এদেশের শ্রমিক-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। পুলিশের গুলিতে বহু শ্রমিককে হতাহত হতে হয়েছে। যাদের হাতে শ্রমিকরা প্রাণ দিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। হতাহত শ্রমিকদের তালিকা করে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আহতদের সুচিকিৎসার ভার রাষ্ট্রকে গ্রহণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews