বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

সরকারের মেয়াদ কতক্ষণ তা সরকারই বলবে :প্রধান উপদেষ্টা

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১.৪৫ পিএম
  • ৩০২ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

সরকারের মেয়াদ কী হবে সেটা সরকারই বলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎকারটি দেন তিনি। যা গতকাল সোমবার প্রচার করে ভয়েস অব আমেরিকা।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তার বাহিনী ১৮ মাসের মধ্যে বাংলাদেশে যেন নির্বাচন হতে পারে সে বিষয়ে সরকারকে সব ধরনের সহায়তা করবে।

ভোট নিয়ে সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী এ সরকারের মেয়াদ ১৮ মাস কি না– এ নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা সরকারের মতামত না। সরকার কোনো মত দেয়নি। সরকারের মেয়াদ কতক্ষণ তা সরকারের বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো আর সেটা ঠিক হচ্ছে না। আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে তারিখ।’

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা চেষ্টা করছিলাম পুলিশকে দিয়ে করানোর। তবে পুলিশের মনোবল হারিয়ে গেছে। মানুষের কাছে গেলে তাদের কটূ কথা শুনতে হয়। কারণ মাত্র কয়েক দিন আগে তারা ছাত্রদের মেরেছে। পুলিশও মানুষ থেকে দূরে দূরে থাকছে। তো এতে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি ছিল সেটা কমে গেল। এমন পরিস্থিতিতে আমরা যেটা বললাম, পুলিশের সবাইতো আর অন্যায় করে নাই। যারা অন্যায় করেছে আমরা তাদেরকে চিহ্নিত করব, তাদের শাস্তি হবে। এটি একটি লম্বা প্রক্রিয়া। এর মধ্যে দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে । সমাবেশ, বিক্ষোভ হচ্ছে বিশেষ করে আমাদের পোশাকশ্রমিক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ দেখা গেল। তখন এই প্রশ্ন উঠল সেনাবাহিনীকে ম্যাজেস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য। এরপর আমরা সেনাবাহিনীকে অনুরোধ করলাম। এতে তারা রাজি হলো। তারা বলল, আমরাতো আছি কিন্তু আমাদেরতো কেউ পরোয়া করছে না। আমাদেরতো ক্ষমতা নেই কিছু করার। তখন আমরা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম একটা সীমিত সময়ের জন্য।’

শিক্ষার্থীরা দেশ চালাচ্ছে কি না এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, ‘তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত। বুড়োরাতো ভুল করে সব কিছু। তরুণরাও ভুলভ্রান্তি করবে। তারা আবার এর সংশোধন করবে। তাঁদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল। তাঁদের অবিশ্বাস করার তো কোনো কারণ দেখছি না।’

ভারতের সঙ্গে সম্পোর্কন্নয়ন নিয়ে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা তাদের বলেছি যে, আমরা সুসম্পর্ক চাই। কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির জন্য মঙ্গলজনক হয় না। আমাদের দুই দেশেরই স্বার্থ হলো মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে কিছু প্রশ্ন এসে যায়। যেখানে একটি সম্পর্কে চির ধরে। তাদের গুলিতে বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল। এগুলা আমাদের কষ্ট দেয়। আমরা মনে করি না ভারতীয় সরকার ইচ্ছা করে এটা করেছে। যে সমস্ত কারণে এসব ঘটনা ঘটে সেগুলো যাতে উৎখাত করতে পারি সেটা নিশ্চিত করতে চাই।’

শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণের বিষয়ে ড. ইউনূস বলেন, ‘এটা আইনগত বিষয়। নিশ্চয়ই আমরা তাঁকে ফেরত চাইব। যেখানেই থাকুক তিনি।’

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি নেপাল, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এটা হলো সার্ক দেশভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হোক। এটা মাথায় রেখে সবার সঙ্গে আলোচনা করি। তার মানে এই নয় যে সবকিছু পাল্টে গেছে।’

৫ আগস্টের পর যে হত্যাকাণ্ড হচ্ছে তা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যে যেখানে অপরাধ করছে তার বিচার হবে। তা না হলেতো বিচার সম্পন্ন হবে না। আমরা যদি একপাক্ষিক বিচারে ফিরে যাই তাহলে তো আর গণঅভ্যুত্থানের মানে হলো না।’

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews