শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১১.৩৮ এএম
  • ৩০৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

ইসরায়েলের অন্তত তিনটি সামরিক লক্ষ্যবস্তুতে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বড় আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরানের চালানো হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, ফুটেজে দেখা গেছে মোসাদের সদর দফতর, নেভাতিম বিমান ঘাঁটি ও টেল নোফ এয়ার বেস-এ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

হামলার পর ইসরায়েলজুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলছে, প্রায় ১৮০টি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে, তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে ‘কিছু আঘাতের’ ঘটনাও ঘটেছে।

সিএনএন জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের গ্লিলট এলাকায় মোসাদ সদর দফতরের কাছে পড়েছে। এটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে বেশ কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে।

এছাড়াও নেভাতিম বিমান ঘাঁটিতেও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ভিডিও বিশ্লেষণে দেখা গেছে । নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান এবং যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন-নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে; সেগুলোর সঙ্গে পুরোনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে; ভিডিওটি ঘাঁটির পাশ থেকেই ধারণ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়- আকাশের ওপর দিকে ধরা রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির ওপর পড়ছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল।

এর আগে, গত ১৩ এপ্রিল দখলদার ইসরায়েলে মিসাইল ছুড়েছিল ইরান। সেবারও নেভাতিম নামের এই ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছিল।

তেল আবিব হচ্ছে ইসরায়েলের একটি অন্যতম প্রধান নগরী। এই নগরীর ১৫ মাইলেরও বেশি দক্ষিণে টেল নোফ ঘাঁটি এলাকাতেও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে আরেকটি ভিডিও বিশ্লেষণে দেখা যায়।

এদিকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে ইরানের ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান হামলা চালিয়ে ঠিক কাজ করেনি। এর ফল ভুগতে হবে তাদের। তারা (ইরান) বুঝতে পারবে মন্তব্য করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি, সেটাই বলবৎ থাকবে। যে আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরাও তাদের ওপর পাল্টা আক্রমণ করব।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews