বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

জাপানের রানওয়ে বোমা বিস্ফোরণ, ফ্লাইট বাতিল

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১.২৯ এএম
  • ৩৬৭ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

জাপানের একটি বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে বিমানবন্দরের একটি ট্যাক্সিওয়েতে বড় গর্তের সৃষ্টি হয়। ফলে ৮০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশটির ভূমি ও পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বুধবার (২ অক্টোবর) দক্ষিণ-পশ্চিম জাপানের মিয়াজাকি বিমানবন্দরে বোমাটির বিস্ফোরণ ঘটে। তখন এর আশেপাশে কোনো বিমান ছিল না।

কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে ৫০০ পাউন্ড ওজনের মার্কিন বোমার বিস্ফোরণ ঘটেছে। হঠাৎ বিস্ফোরণের কারণ নির্ণয় করছেন তারা।

নিকটবর্তী একটি এভিয়েশন স্কুলের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণটি ঝর্ণার মতো ছড়িয়ে পড়ে। জাপানি টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ট্যাক্সিওয়েতে প্রায় ৭ মিটার লম্বা ও ১ মিটার গভীর একটি গর্ত দেখা গেছে।

চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, বিমানবন্দরে ৮০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মিয়াজাকি বিমানবন্দরটি ১৯৪৩ সালে সাবেক জাপানি নৌবাহিনীর ফ্লাইট প্রশিক্ষণের জন্য নির্মিত হয়েছিল। যেখান থেকে শত শত তরুণ ‘কামিকাজি’ বিমান নিয়ে আত্মঘাতী মিশনে যাত্রা করেছিলেন। ওই এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনীর ফেলে দেওয়া বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews