বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২.৩১ পিএম
  • ২৯৫ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :
পাঁচ দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) আরেকটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বন্দরের বহির্নোঙরে বিএসসির জাহাজ এমটি বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজ থেকে নেমে আসার সময় একজনের মৃত্যু হয়েছে।

প্রায় চার ঘণ্টার চেষ্টায় নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জাহাজে থাকা একজনের মৃত্যুর বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে আমরা তেলের ট্যাংকারে আগুনের বিষয়টি নিশ্চিত হই।’

উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। পরে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেন জাহাজের ৪৮ নাবিককে। তবে চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে নাবিকের মৃত্যু হয়েছে।

বিএসসির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউসুফও এই ঘটনায় একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জাহাজ থেকে সরে আসার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

চট্টগ্রাম বন্দরের রেডিও কনট্রোল রুম সূত্রে জানা যায়, ১১ হাজার ৬০০ মেট্রিক টন ক্রুড তেল নিয়ে নোঙরের অপেক্ষায় ছিলো ট্যাংকারটি। এতে ক্রুসহ মোট ৫০ জন কর্মরত ছিলেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিএসসির আরেক জাহাজ বাংলার জ্যোতিতে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়। ওইদিন সকালে জ্বালানি তেল নিয়ে ইআরএলের জেটিতে আসার সময় বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে আগুন লাগে।

বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজ দুটি ৩৭ বছরের পুরোনো।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews