বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলা: নিহত ২০

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১২.২৩ পিএম
  • ১৭৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দুকি এলাকায় আজ শুক্রবার (১১ অক্টোবর) একটি ব্যক্তি মালিকানাধীন কয়লা খনিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। প্রদেশটির পুলিশ এ তথ্য দিয়েছে। খবর ডনের।

বেলুচিস্তান প্রদেশে বাড়তে থাকা নিরাপত্তা শঙ্কার মধ্যেই হতাহতের এ ঘটনা ঘটল। দুকি স্টেশন হাউস অফিসার হুমায়ুন কবির এ প্রসঙ্গে বলেন, ‘দুকি এলাকায় ভোররাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক জুনাইদ কয়লা খনিতে হামলা চালিয়েছে।’ তিনি জানান, হামলায় খনিতে রকেট ও গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়।

দুকি জেলা হাসপাতালের চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘আমরা হাসপাতালে এ পর্যন্ত ২০টি মরদেহ পেয়েছি, পাশাপাশি আহত হয়ে আরও ছয়জন এখানে এসেছে।’

দুকি জেলা কাউন্সিলের চেয়ারম্যান খাইরুল্লাহ নাসির ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, দুর্বৃত্তরা এই হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার ও অন্যান্য আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে। তিরি জানান, অস্ত্রধারীরা কয়লা খনির ১০টি ইঞ্জিন ও যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর জেলা প্রশাসন, পুলিশ ও সীমান্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

দুকির ডেপুটি কমিশনার কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সীমান্ত বাহিনীর কমান্ডেন্ট ও দুকির পুলিশ সুপার উপস্থিত ছিলেন। হামলায় হতাহতদের উদ্ধারে যৌথ অভিযান চলছে।

ডেপুটি কমিশনার কলিমুল্লাহ কাকর সাংবাদিকদের বলেন, হামলায় পাকিস্তানের বিভিন্ন এলাকার লোকজনসহ আফগানিস্তান থেকে আসা লোকজনও অংশ নেয়।

হামলায় আহত সাতজনকে লোরালাই তেহসিল সদরদপ্তরে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। এ ছাড়া নিহতদের মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণের পর তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

কলিমুল্লাহ কাকার আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত বাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। এ বিষয়ে প্রাথমিক অভিযোগ দায়ের করা হবে এবং ঘটনার তদন্তে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews