রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ঈদে ৫ দিন ও দুর্গাপূজায় দুই দিন ছুটি করার পরিকল্প

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৮.৫২ পিএম
  • ২৭২ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পাঁচদিন করে এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি তিন দিনের প্রস্তাব করে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় উপদেষ্টা পরিষদের সভা হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদে পাঠিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর অনুমোদন পেলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

২০২৫ সালে সরকারি ছুটির খসড়া প্রস্তুত : ঢাকা: ২০২৫ সালের ছুটি সংক্রান্ত খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকা অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বেঠকে পাঠানো হবে। সেখানে পাশ হলেই কার্যকর হবে। ছুটি সংক্রান্ত প্রস্তাবটি বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠার কথা রয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২৫ খ্রিষ্টাব্দের জন্য ১২ (বার) দিন সাধারণ ছুটি ও ১৪ (চৌদ্দ) দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (৯ দিনের সাপ্তাহিক ছুটি ৫টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতীত) ১৭ দিন প্রস্তাব করা হয়েছে। আর শুক্র ও শনিবার ছুটিসহ মোট ২৬ দিন।

এদিকে ২০২৪ খ্রিষ্টাব্দের অনুমোদিত মোট ছুটি (২ দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ব্যতীত) ছিল ২০ দিন। আর শুক্রবারসহ ছিল ২২ দিন।

এর আগে ধর্ম মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে খসড়া ছুটির তালিকা চাওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছুটির খসড়া তালিকা প্রস্তুত করে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠানো হবে। সেখানে পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিদ্ধি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদ্যাপন উপলক্ষো ২ (দুই) দিন ঐচ্ছিক ছুটি। এ ছুটির মধ্যে ১ (এক) টি সাপ্তাহিক ছুটির দিন (১টি শনিবার)।

এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিগত ১৫ বছরে প্রবর্তিত ৮টি জাতীয় দিবস বাতিল করছে সরকার। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

দিবসগুলোর মধ্যে রয়েছে- ঐতিহাসিক ৭ই মার্চ, শেখ মজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ), শেখ কামালের জন্মবার্ষিকী (৫ আগস্ট), বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী (৮ আগস্ট), শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর), জাতীয় সংবিধান দিবস (৪ নভেম্বর), স্মার্ট বাংলাদেশ দিবস (১২ ডিসেম্বর), জাতীয় শোক দিবস (১৫ আগস্ট)।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews