বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

ভারতকে ৩-১ ব্যবধানে হারালো বংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১.০৮ এএম
  • ২৮৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর সাথে সাথেই আলোচনা-সমালোচনায় বাংলাদেশ নারী দল। পাকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করার পর থেকেই হেড কোচ ও সিনিয়র ফুটবলারদের পাল্টা-পাল্টি অভিযোগে উত্তপ্ত হয়েছে পরিবেশ। শঙ্কা জেগেছিল গ্রুপ পর্ব পেরুনো নিয়েও। তবে সব ছাপিয়ে নিজ শক্তিতে জ্বলে ওঠে সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বুধবার (২৩ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকে সাফের সবেচেয়ে সফলতম দলটিকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। বারবার আক্রমণে উঠে চেষ্টা চালায় প্রতিপক্ষের রক্ষণ ভাঙার। খেলার ৩ ও ৫ মিনিটে সুযোগে এলেও বলের নাগালা পাননি শামসুন্নাহার জুনিয়র। অত:পর ১৮ মিনিটে ডেডলক ভাঙে বাংলাদেশ। সাবিনার কর্ণার কিক থেকে জটলার মধ্য থেকে বল পেয়ে হাওয়ায় ভাসিয়ে মারেন আফঈদা খন্দকার। আর তাতেই জাতীয় দলের জার্সিতে এই ডিফেন্ডারের প্রথম স্কোরে ১-০ গোলে এগিয়ে যাওয়ার আনন্দে ভাসে বাংলাদেশ।

এগিয়ে যাওয়ার পর আক্রণের ধার বাড়িয়ে খেলতে থাকে বাংলাদেশ। ২৬ মিনিটে সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিনিট চারেক পর সেই আক্ষেপ মেটান তহুরা খাতুন। তার শেষ মূহুর্তের ছোয়ায় ভারতের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যায় বাটলার শিষ্যরা।

আনন্দের রেশ না কাটতেই আবার দলকে আনন্দে ভাসান তহুরা খাতুন। ৪৩ মিনিটে তহুরার দৃষ্টিনন্দন শটে ৩-০ গোলের লিড পায় বাংলাদেশ। তবে বিরতিতে যাওয়ার আগে বালাদেবী এক গোল শোধ করলেও ম্যাচে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও সমানতালে লড়তে থাকে বাংলাদেশ। মাঝে ভারত বেশ কয়েকবার আক্রমণে উঠলেও রূপনা চাকমার বিচক্ষণতায় তা থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বংলাদেশ।

উল্লেখ্য, এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রাখলো বাংলাদেশ। গ্রুপের রানার্সআপ ভারত এবং বাদ পড়েছে পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews